ডিএমপির ৩ ওসিসহ ৫ ডিসিকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও তিন থানার ওসিকে বদলি করা হয়েছে। সোমবার (৮ জুলাই) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফকে গোয়েন্দা-পূর্ব বিভাগের ডিসি হিসেবে, উপ-পুলিশ কমিশনার মো. জোবায়েদুর রহমানকে পরিবহন বিভাগে, উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মুনতাসিরুল ইসলামকে লালবাগ বিভাগে এবং উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) মোহাম্মদ ইব্রাহীম খানকে উপ-পুলিশ কমিশনার ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। তারা হলেন- বংশাল থানার ওসি পুলিশ পরিদর্শক মো. সাহিদুর রহমানকে কোতয়ালী থানায়, কোতয়ালী থানার ওসি এবিএম মশিউর রহমানকে কামরাঙ্গীরচরে এবং কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকিরকে বংশাল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
জেইউ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড