এরশাদের আত্মার মাগফিরাত কামনা করলেন সাজেদা চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
আজ রোববার এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন এ সংসদ উপনেতা।
এরশাদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।
গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।
এইচএস/এসআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ দু-একটি বাদে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে
- ২ ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত
- ৩ হজ ব্যবস্থাপনা নিয়ে সভা করলো জাতীয় কমিটি
- ৪ বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
- ৫ রোহিঙ্গাদের পরিচ্ছন্ন জ্বালানিতে ১ কোটি ডলার অনুদান দিলো কানাডা