মক্কায় নারী হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে বেগম তাহমিনা নাসরিন (৪৭) নামে এক নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) মক্কায় মারা যান তিনি।
তাহমিনা রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিএন ০২৭৪৭২২। বেসরকারি ব্যবস্থাপনায় হুদায়বিয়া ট্রাভেলসের মাধ্যমের গত ৭ জুলাই বিজি ৩০০৯ ফ্লাইটযোগে মক্কায় যান তিনি।
এই নারীর মৃত্যুতে চলতি বছর মোট হজযাত্রীর মৃতের সংখ্যা দাঁড়াল ৫-এ। তার মধ্যে পুরুষ চারজন ও নারী একজন।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১০ আগস্ট পবিত্র হজ পালিত হবে।
এমইউ/এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড