রাসায়নিক দুর্ঘটনা কবলিতদের সহায়তা বিষয়ক কর্মশালার উদ্বোধন
‘রাসায়নিক দুর্ঘটনা কবলিতদের সহায়তায় হাসপাতালগুলোর প্রস্তুতি’ বিষয়ক তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
আজ সোমবার (২২ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন ও বিএনএডব্লিউসির সদস্য সচিব কমডোর বশির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর ক্যামিক্যাল উইপন্স কনভেনশন (বিএনএসিডব্লিউসি), সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এ কর্মশালার আয়োজন করে।
এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠান আগামী বুধবার (২৪ জুলাই) সিএমএইচে অনুষ্ঠিত হবে।
এমইউ/এসআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আর কতদিন তেল নিতে হবে?’
- ২ অভিযানে অবৈধ মজুত ২ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
- ৩ কুয়েতের প্রতিরক্ষা আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
- ৪ সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ৫ রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়