আন্দোলন দমাতে ইন্ডিপেন্ডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটি বন্ধ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার দাবিতে চলমান আন্দোলন দমাতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছুটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এই ষড়যন্ত্র উপেক্ষা করে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার ওই ইউনিভার্সিটি দুটির শিক্ষার্থীরা এ অভিযোগ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সোমবার থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ১৫ সেপ্টেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কর্তৃপক্ষের এ ষড়যন্ত্র উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এআর/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৪ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৫ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের