সৌদি পৌঁছেছেন ৮৯ হাজার ৫০৫ হজযাত্রী
আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৮৯ হাজার ৫০৫ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪ হাজার ৪৮৬ জন রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩১টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১৭টিসহ মোট ২৪৮টি ফ্লাইটে করে তারা সেখানে পৌঁছান।
শুক্রবার মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে গতকাল ২৬ জুলাই (২৩ জিলক্বদ ১৪৪০ হি:) সরকারি হজযাত্রীদের দ্বাদশ ফ্লাইট বিজি৩৩৫৯ হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত ৭টা ৩২ মিনিটে যাত্রা শুরু করে সৌদি আরব সময় রাত ১০টা ৪৯ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছায়।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি।
এমইউ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড