হজ পালনের উদ্দেশ্যে গণপূর্তমন্ত্রীর ঢাকা ত্যাগ
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার (২৮ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। পবিত্র হজ পালনকালে মন্ত্রী দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করবেন মর্মে জানিয়েছেন।
পবিত্র হজ পালন শেষে আগামী ২০ আগস্ট গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এএস/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%