রামপুরায় আবারো ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা অবস্থান নেয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চতুর্থ দিনের মতো ক্লাস বর্জনের পর ক্যাম্পাসের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে সবার সম্মতিক্রমে তারা সড়কে গিয়ে রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করে।
এসময় তারা অবিলম্বে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়ে সড়কে বিক্ষোভ সমাবেশ করছে। ‘নো ভ্যাট’ স্লোগানের পাশাপাশি ভ্যাট প্রত্যাহার সংশ্লিষ্ট নানা প্ল্যাকার্ড নিয়ে জমায়েত হয়েছে তারা।
এবিষয়ে ঢাকা মহানগর ট্রাফিক উত্তরের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আবু ইউছুফ জাগো নিউজকে জানান, যানজট মোকাবেলায় প্রতিদিনের মতো ৩ টি বিকল্প সড়ক দিয়ে যান চলাচল করছে। যানজট মোকাবেলায় শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করা হচ্ছে।
একই দাবিতে সকাল সাড়ে ১০টার সময় উত্তরার হাউজ বিল্ডিং এলাকার সড়কটি অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, বুধবার থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এআর/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৩ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৪ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৫ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার