ডাম্পিং প্লেসে পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
এডিস মশার লার্ভা নিধনে ডাম্পিং প্লেসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার দুপুর ১টায় ডিসি ট্রাফিক পশ্চিম মো. জসীম উদ্দীন মোল্লার উদ্যোগে এই বিভাগের ডাম্পিং প্লেসগুলোতে এডিস মশা নিধনকল্পে একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ডাম্পিং প্লেসগুলোর সব ঝোঁপ-ঝাড় পরিষ্কার করে সেসব স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়। এছাড়া এ এলাকায় রাখা যানবাহনগুলোর ভেতরে কেরোসিন স্প্রে করা হয়।
এই কার্যক্রমে ট্রাফিক পশ্চিম বিভাগের সব এডিসি ও এসিসহ প্রায় ৩০ জন অফিসার অংশগ্রহণ করেন বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এসএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আরও ৭ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ
- ২ প্রশাসক আব্দুস সালামকে স্বাগত জানালো ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশন
- ৩ রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
- ৪ কৃত্রিম সংকটে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র
- ৫ ঈদে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ ঠেকাতে সব বড় স্টেশনে নজরদারি থাকবে