শাহবাগে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার
রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ পারভীন (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৯ আগস্ট) রাতে শাহবাগ থানার রমনা স্টোরের দেয়াল সংলগ্ন এলাকা থেকে ওই নারী মাদককারবারিকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম। এ ব্যাপারে তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। নতুন করে মাদকের চালান লেনদেন করতে গিয়ে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এমএসএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড