হজ পালন শেষে দেশে ফিরেছেন গণপূর্তমন্ত্রী
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।
পবিত্র হজ পালনকালে দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেছেন গণপূর্তমন্ত্রী।
গত ২৮ জুলাই পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।
এমইউ/এনডিএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%