রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে নববধূর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে ফারহানা (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শনির আখড়ার দক্ষিণ শেখদী জামে মসজিদ সংলগ্ন বাবার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১০টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ফারহানা বদরুন্নেসা মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।
ফারহানার বাবা মো. বকুল মিয়া জানান, কোরবানি ঈদের আগে জুয়েল নামে এলাকার এক ছেলের সঙ্গে বিয়ে হয় ফারহানার। দুদিন আগে রায়েরবাগ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি।
বকুল মিয়া বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাসার উপরে যায় ফারহানা। কিছুক্ষণ পর বিকট শব্দ শুনতে পায় সবাই। পরে নিচে পড়ে থাকতে দেখা যায় ফারহানাকে।
তিনি বলেন, বিয়ের পর থেকে সংসার জীবন ভালো লাগছিল না বলে বারবার আমাদের জানিয়েছিল ফারহানা।
জানা গেছে, গোপালগঞ্জ জেলার দীঘেরকুলু উত্তর বেন্নাবাড়ী গ্রামে ফারহানার শ্বশুরবাড়ি। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%