ডেঙ্গু চিকিৎসায় যুগোপযোগী গাইডলাইন প্রণয়নের সিদ্ধান্ত
গত কয়েক মাসের তুলনায় বর্তমানে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল। একই সঙ্গে ডেঙ্গু চিকিৎসায় যুগোপযোগী গাইডলাইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের নিচতলায় আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের এক সভায় এ সন্তোষ প্রকাশ করা হয়।
সভায় ডেঙ্গু মনিটরিং সেলের পক্ষ থেকে ডেঙ্গুর চিকিৎসা বিষয়ে চিকিৎসকদের জন্য একটি যুগোপযোগী গাইডলাইন প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এবং বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া কমিটির সদস্য অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ডা. মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী, ডা. এম এ আজিজ, ডা. আলী আজগর মোড়ল, ডা. আব্দুর রউফ সরদার, ডা. এম নজরুল ইসলাম, ডা. তারিখ মেহেদী পারভেজ ও ডা. মোহাম্মদ শেখ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।
বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এমইউ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড