সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে গেছে। এ ঘটনায় সামশুল আলম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার দুপুরে পটিয়া বাইপাস সড়কের সাব-রেজিস্ট্রার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জাগো নিউজকে জানান, সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে। এ ঘটনায় সামশুল আলম নামে এক বাসযাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
আবু আজাদ/জেএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ২ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৩ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৪ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৫ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ