রোহিঙ্গাদের এনআইডি : ইসি কর্মীসহ আটক ৩
রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মীসহ তিন জনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওই তিন জনকে আটক করা হয়। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক তিনজন হলেন- ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক জয়নাল আবেদিন (৩৫), পটিয়া উপজেলার মৃত হারাধন দাসের ছেলে বিজয় দাস (২৬) ও তার বোন সীমা দাস ওরফে সুমাইয়া (২৪)। সীমা চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের আয়া পদে কর্মরত রয়েছেন।
ঘটনার খবর পেয়ে নির্বাচন অফিসে এসেছেন কোতোয়ালী থানার একটি টিম। তারা বলেন, ‘নির্বাচন অফিস থেকে আমাদের খবর দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। নির্বাচন অফিস এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। পরে তাদের আটক করে আমরা থানায় নিয়ে যাব। সেখানে আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।’
এইচএস/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ অক্সিজেনের ধসে পড়া সেতু পুনর্নির্মাণ করে খুলে দেওয়া হয়েছে
- ২ ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না, আমরা সফল: মৎস্য উপদেষ্টা
- ৩ ভোটের আগেই মোহাম্মদপুরের দুষ্কৃতকারীদের সাইজ করা হয়েছে: পুলিশ
- ৪ দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা
- ৫ দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে সরঞ্জাম হস্তান্তর