আসছে রিজেন্ট এয়ারওয়েজের ইনফ্লাইট ম্যাগাজিন
যাত্রীদের সুবিধার্থে রিজেন্ট এয়ারওয়েজ বের করছে ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘রিজেন্ট উইংস’। আর এর প্রকাশনার দায়িত্ব পেয়েছে মাসিক ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন মিরর। সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর হয়েছে। সম্প্রতি রাজধানীর উত্তরাস্ত রিজেন্ট এয়ারওয়েজের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে রিজেন্ট এয়ারওয়েজের আশিষ আর চৌধুরী এবং মিরর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া রাজু নিজ নিজ কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজেন্টের পরিচালক প্রশাসন আমিনুল ইসলাম, গ্রাফিক্স ডিজাইনার আয়েশা ওয়াহেদ প্রমূখ।
উল্লেখ্য, রিজেন্ট এয়ারওয়েজ চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। এগুলো হচ্ছে ব্যাংকক, কলকাতা, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর।
আরএম/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা
- ২ এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র্যাব
- ৪ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
- ৫ দুবাই ফেরত মেয়ের দেওয়া টাকা খরচ করায় ঝগড়া, অভিমানে মায়ের ‘আত্মহত্যা’