রাজধানীতে অজ্ঞান-মলম পার্টির ১৭ সদস্য আটক
রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির ১৭ জন সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র জব্দ করা হয়েছে।
এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান জাহাঙ্গীর সরকার।
এআর/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ উন্নয়ন অগ্রযাত্রায় তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি
- ২ স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, ঠিক করবেন তারেক রহমান
- ৩ বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই নিয়ে আলোচনা
- ৪ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ৫ রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার দিলো জাপান