দেশের ৪৩ স্থানে পানি বৃদ্ধি
দেশের নদ-নদীর ৪৩টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া দেশের একটি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিহজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহে পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঝিকরগাছা স্টেশনে কপোতাক্ষ নদের পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৩টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৫টি স্থানে পানি অবস্থান অপরিবর্তিত রয়েছে। একটি স্থানের তথ্য পাওয়া যায়নি এবং একটি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে ২২ ছিনতাইকারী ও ৯ কিশোর গ্যাং সদস্যসহ ৪৫ জন গ্রেফতার
- ২ উন্নয়ন অগ্রযাত্রায় তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি
- ৩ স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, ঠিক করবেন তারেক রহমান
- ৪ বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই নিয়ে আলোচনা
- ৫ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী