দুই দফায় ৭ পুলিশ পরিদর্শক বদলি
দুই দফায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলিকৃতরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ইউসুফ হাসানকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) রামপুরা থানা, গোয়েন্দা উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হাজারীবাগ থানা, অপরাধ বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সিকদার মহিতুল আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) কামরাঙ্গীরচর থানা, রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানীকে অপারেশন বিভাগ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দিন দেওয়ানকে গোয়েন্দা উত্তর বিভাগে, কামরুল হাসান কামালকে আইএডি ও শেখ সোহেল রানাকে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো পৃথক দুই আদেশে তাদের বদলি করা হয়। জনস্বার্থে অবিলম্বে আাদেশটি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
আরএম/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সংসদের দিকে তাকিয়ে ইসি
- ২ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
- ৩ চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী
- ৪ ফ্যামিলি কার্ডে দুর্নীতির সুযোগ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী
- ৫ পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী