ভোলার ঘটনায় উদ্বিগ্ন মানবাধিকার কমিশন
ফেসবুক হ্যাক করে একটি বিভ্রান্তিকর পোস্টের সূত্র ধরে রোববার ভোলার বোরহানউদ্দিনে ৪ জনের মৃত্যুর ঘটনা অনভিপ্রেত উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, এ ঘটনায় ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করা হয়েছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মানবাধিকার কমিশন।
কমিশন চেয়ারম্যান এ ঘটনার পরিকল্পনায় জড়িত প্রকৃত দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আহ্বান জানিয়েছেন।
জেইউ/এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আদাবরে চাঁদা না পেয়ে কারখানায় সশস্ত্র হামলা, গ্রেফতার ৩
- ২ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ৩ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৪ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৫ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ