মাসের ব্যবধানে বিটিআরসিতে নতুন চেয়ারম্যান
সন্তোষজনক পেশাদারিত্বের ঘাটতির অভিযোগে এক মাসের ব্যবধানে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি)।
নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী শাহজাহান মাহমুদ। সেই সঙ্গে গত ২৫ আগস্ট একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ইকবাল মাহমুদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে দুটি পৃথক আদেশ জারি করে। অন্য আদেশে তিনজন ভারপ্রাপ্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
পদোন্নতি প্রাপ্ত সচিবরা হলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কানিজ ফাতেমা, বেসরকারিকরণ কমিশনের সদস্য পরিক্ষিত দত্ত চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মো. শাহ কামাল।
এসএ/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১, মাদক ও অস্ত্র উদ্ধার
- ২ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৫ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল