ডেপুটি গভর্নর মনিরুজ্জামানের মেয়াদ বাড়লো
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামানের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। তার বয়স ৬২ বছর পূর্ণ হওয়া অর্থাৎ ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে আদেশ জারি করা হয়।
এর আগে গত ১৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছিল।
এসএম মনিরুজ্জামান ২০১৬ সালের ৩০ নভেম্বর চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ পান। তার সেই নিয়োগের মেয়াদ আগামী ৩ ডিসেম্বর শেষ হবে।
আরএমএম/জেডএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ রোজার সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ
- ৩ পানিতে চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যা-চুরি, গ্রেফতার গৃহকর্মী
- ৪ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন-ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বিকেলে
- ৫ সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার