সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
জাতীয় সংসদের ৫ম অধিবেশন আগামী ৭ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
এতে বলা হয়, আগামীকাল বুধবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক, দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের ৫ম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও গলিপথ।
এআর/এমএসএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আরও ৭ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ
- ২ প্রশাসক আব্দুস সালামকে স্বাগত জানালো ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশন
- ৩ রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
- ৪ কৃত্রিম সংকটে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র
- ৫ ঈদে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ ঠেকাতে সব বড় স্টেশনে নজরদারি থাকবে