টিউলিপ সিদ্দিক লেবার ছায়া মন্ত্রিসভার উপমন্ত্রী মনোনীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রী মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শালিক শুক্রবার দিবাগত রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের তিন সংসদ সদস্য রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হককে শ্যাডো কেবিনেটে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন লেবার পার্টির নেতা, পার্টির প্রবীণ বামপন্থী সদস্য জেরিমি করভিন। কিন্তু তিন বঙ্গকন্যাই তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেননি।
জেরিমি করভিন পার্টিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, সময় নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করতেই তার ওই আমন্ত্রণে তাৎক্ষণিক সাড়া দেননি তিন বাঙালি এমপি। তাছাড়া লিডারশিপ নির্বাচনে এই তিন এমপি’র কেউই জেরিমি করভিনের সমর্থক ছিলেন না।
এসএ/একে
সর্বশেষ - জাতীয়
- ১ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৪ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৫ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের