তিনটি আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর
সংসদের পঞ্চম অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার তিনি বিলগুলোতে স্বাক্ষর করায় এগুলো কার্যকর হলো।
আইনগুলো হলো- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল- ২০১৯; বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিল, ২০১৯ এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) বিল-২০১৯।
গত বৃহস্পতিবার সংসদের পঞ্চম অধিবেশন শেষ হয়। এটি শুরু হয়েছিল ৭ নভেম্বর। এই অধিবেশনের কার্যদিবস ছিল মাত্র ৫টি।
এইচএস/জেডএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৩ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৪ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৫ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা