বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়
বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-৬০১২) ঢাকায় পৌঁছেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডিলে ফ্লাইটটি শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এর আগে বাংলাদেশ সময় বেলা ২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফিরতি হজ ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার সকাল ৯টা ২০মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটটির অবতরণ করার কথা থাকলেও সিডিউল বিপর্যয়ের কারণে তা নির্ধারিত সময়ে আসেনি।
আরএম/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ আন্দরকিল্লা শাহী মসজিদ: যেখানে ইফতারে মুছে যায় সামাজিক ভেদাভেদ
- ২ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- ৩ ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৪ ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
- ৫ জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়