নকশাবহির্ভূত অংশ অপসারণে রাজউকের অভিযান, জরিমানা
ভবনের নকশাবহির্ভূত অবৈধ অংশ অপসারণে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (২৭ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৮ এর আওতাধীন দনিয়া, কদমতলী, শ্যামপুর, মাতুয়াইল, জুরাইন এবং নারায়ণগঞ্জের বেশকিছু অংশে এ অভিযান চালানো হয়। অভিযানে কদমতলী এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ভবন মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও জোন-৮ এর অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কদমতলী এলাকার তিনটি ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মিত বেজমেন্ট, কলাম, বারান্দা, সিঁড়ি, আবশ্যিক উন্মুক্ত স্থানে (সেটব্যাক) নির্মিত অবৈধ স্থাপনা আংশিক অপসারণ করা হয়। ভবনগুলোর মধ্যে একটি ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অপর দুই ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
অভিযানে সহকারী অথরাইজড অফিসার ইমরুল হাসান, শেখ মাহাব্বির রনি, সংশ্লিষ্ট প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত