মিরপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফাইল ছবি
রাজধানী ঢাকার মিরপুর-১ এর দিয়াবাড়িতে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রোববার সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগে। সর্বশেষ রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এ ঘটনায় আপাতত নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।
এআর/জেএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ২ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৩ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৪ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৫ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর