সিজার হত্যাকাণ্ডের তদন্তভার ডিবিতে
রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ হত্যাকাণ্ডের তদন্তভারের দায়িত্ব দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে (উত্তর)।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার রাত ৮টার দিকে গুলশান-২ এ তাভেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মঙ্গলবার নিহত তাভেলা সিজারের সহকর্মী হেলেন ভেন্দার বিক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলাটি দায়ের (মামলা নং ৬৮) করেন।
এ ঘটনা তদন্তে দফায় দফায় বৈঠক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
# সিজার হত্যায় পুলিশের তদন্ত কমিটি গঠন
জেইউ/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদযাত্রায় শহরতলী প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে যেসব ট্রেন
- ২ সোমবার থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
- ৩ সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির
- ৪ চট্টগ্রাম বন্দরসহ ৩ প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক
- ৫ পুলিশের ভুল ধরিয়ে দিলে সংশোধনের চেষ্টা করবে: ডিএমপি কমিশনার