সিজার হত্যাকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শন করলো পুলিশ
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্ত কর্মকর্তারা। বুধবার দুপুরে গুলশান-২ এর ৯০ নম্বর সড়ক পরিদর্শন করে তারা।
পরিদর্শনে নেতৃত্ব দেন ডিবি দক্ষিণ বিভাগের পরিদর্শক (ইন্সপেক্টর) জিহাদ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিবির কয়েকজন কর্মকর্তা।
এর আগে সোমবার গুলশানের ২ নম্বর কূটনীতিক এলাকার ৯০ নম্বর সড়কে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বিত্তরা। এঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করার পর বুধবার তা ডিবিতে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থলে গিয়ে তদন্ত কর্মকর্তারা গুলির চিহ্নসহ বিভিন্ন আলামত যাচাই-বাছাই করেছেন। তবে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি তারা।
এআর/একে/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত ৪ অধ্যাদেশ হুবহু সংসদে উপস্থাপন করা হবে
- ২ গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের
- ৩ রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
- ৪ পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর