নতুন খাদ্য সচিব নাজমানারা খানুম
খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোছাম্মৎ নাজমানারা খানুম।
অতিরিক্ত সচিব নাজমানারা খানুমকে সচিব পদে পদোন্নতির পর খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
নাজমানারা বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। খাদ্য সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা শাহাবুদ্দিন আহমদ ২০ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
আরএমএম/এএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বইমেলায় এবার মবের আশঙ্কা নেই: ডিএমপির অতিরিক্ত কমিশনার
- ২ সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: ফখরুল
- ৩ পিলখানা ট্র্যাজেডি: চোখের জলে শহীদদের শ্রদ্ধা জানালেন স্বজনরা
- ৪ সরকারের লক্ষ্য বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা
- ৫ বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী