রাজধানীতে ছুরি-পিস্তলসহ ৬ হুজি নেতা গ্রেফতার
ফাইল ছবি
রাজধানীতে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) নেতৃস্থানীয় পর্যায়ের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ মিলি ক্লোরোফর্ম, ছুরি ও পিস্তল জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এমএসএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী
- ২ পিলখানায় হত্যাকাণ্ডের পর জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল
- ৩ আরও চার মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ
- ৪ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল
- ৫ গ্যাস সংকট নিয়ে তিতাসের সঙ্গে ইশরাকের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস