শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভারতের প্রধানমন্ত্রীকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করেন।
এ সময় দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়। দুই নেতা দু’দেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনা করেন।
এফএইচএস/জেএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
- ২ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন যারা
- ৩ রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- ৪ বান্দরবানের লামা থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে
- ৫ বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত