পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছে সরকার
বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার জাগো নিউজকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আন্দোলরত পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হবে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ছাড়াও দুই মন্ত্রণালয়ের সচিব এই সভায় থাকবেন’।
পাটকল শ্রমিক নেতা, সিবিএ, নন-সিবিএ এর ৪০ জনকে এই বৈঠকে ডাকা হয়েছে জানিয়ে জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘আশা করছি বৈঠকে একটা সমাধান আসবে’।
বকেয়া বেতন-ভাতা পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসে ১৪ ডিসেম্বর অনশন স্থগিত করে কাজে যোগ দেন শ্রমিকরা। দাবি পূরণে তারা ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় পুনরায় তারা আন্দোলনে নেমেছেন।
আরএমএম/এমআরএম/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ পাল্টে গেল সড়কের নাম, ‘নানক চত্বর’ থেকে হলো ‘শহীদ ফারহান ফাইয়াজ সরণি’
- ২ জ্বালানি উপদেষ্টার সরিয়ে দেওয়া পিএস এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস
- ৩ দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ
- ৪ শহীদ মিনার ঘিরে ১৫ হাজার পুলিশ, থাকছে বোম্ব ডিসপোজাল ইউনিটও
- ৫ বছর বছর হয় দোয়া মাহফিল, ৭১ মৃত্যুর বিচার মেলেনি ৭ বছরেও