ট্রেনে ইয়াবা পাচার : কমলাপুরে আটক ১
চট্টগ্রাম থেকে ট্রেনে ইয়াবা পাচারের দায়ে কমলাপুরে নিক্কন বড়ুয়া (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ। রোববার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জাগো নিউজকে জানান, নিক্কন চট্টগ্রাম মেইল এক্সপ্রেসের যাত্রী ছিলেন। সে সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আসে। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনেই তার দেহ তল্লাশি করা হয়। তবে প্রথমবারের তল্লাশিতে কোন ইয়াবা পাওয়া যায়নি। পরে তার পায়ে তল্লাশি চালিয়ে স্কচটেপে মুড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক নিক্কন বড়ুয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গ্রেফতার দেখানো হবে বলে জানান আবদুল মজিদ।
এআর/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ২ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৩ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা
- ৪ শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
- ৫ দুই মিনিট আগে নেমে বেঁচে যান কালাম, ফেরত পেলেন সার্টিফিকেট-টাকা