নভেম্বরে নেদারল্যান্ডস সফরে যাবেন প্রধানমন্ত্রী
এ বছরের নভেম্বর মাসে নেদারল্যান্ডস সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোরবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লিখিত বক্তব্যে বলেন, আমরা বিদ্যুত ও জ্বালানি সমস্যার সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা ও সামুদ্রিক সম্পদ ব্যবহারের দিক দিয়ে সফলতা অর্জন করেছি। জাতিসংঘের অধিবেশনে এসব ভূমিকার ব্যাপক প্রশংসা পেয়েছে বাংলাদেশ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবারের অংশগ্রহণে সাফল্য, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করেছি।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এর ধারাবাহিকতায় এবারের অধিবেশনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) গৃহীত হয়েছে। ১৭টি উন্নয়নের লক্ষ্য সুনির্দিষ্ট করে ১৬৯টি আশু লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এ কাজে বাংলাদেশের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে