মোটরসাইকেলে একজনের বেশি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
মোটরসাইকেলে একজনের বেশি দুইজন উঠতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, দুইজন বা তিনজন মোটরসাইকেলে উঠলেই তারা তল্লাশির মুখে পরবেন।পুলিশকে সেরকম দির্দেশনাই দেয়া হয়েছে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশি হত্যাকাণ্ডে আইএসের দায়িত্ব স্বীকারের কথা উঠেছে। আমি বলবো, এসব হত্যাকাণ্ডে আইএসের জড়িত থাকার প্রশ্নই আসে না। আমি বারবার বলেছি, আবারও জোর দিয়ে বলছি, বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই।
তিনি আরো বলেন, যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, তারা বাংলাদেশে আসা-যাওয়ার মধ্যে এ ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশে আমরা কোনো জঙ্গি সংগঠনকে মাথাচাড়া দিয়ে উঠতে দেইনি।
উল্লেখ্য, ঢাকা ও রংপুরে এক সপ্তাহের ব্যবধানে মোটরসাইকেল আরোহীরা দুই বিদেশি নাগরিককে হত্যার পর সারাদেশে কঠোরভাবে মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।
জেডএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৪ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৫ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা