প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
জাতিসংঘের পরিবেশবিষয়ক পদক চ্যাম্পিয়নস অব দ্য আর্থ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তাকে অভিনন্দন জানান সহকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
সচিব বলেন, এ খেতাব ও পুরস্কার জাতির জন্য সম্মান বয়ে এনেছে। প্রধানমন্ত্রীর এ অর্জন ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে দেশের তরুণ সমাজ। তাই তিনি তরুণ প্রজন্মকে আইসিটি পুরস্কারটি উৎসর্গ করেছেন।
এসএ/এসএইচএস/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৪ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৫ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের