রাজধানীতে নারীসহ ১৩ রোহিঙ্গা আটক
রাজধানীর আফতাবনগরে মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাব। র্যাব-৩ এর একটি দল রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালায়। অভিযানে নারীসহ ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন আফতাবনগর ইমপেরিয়াল কলেজের বিপরীতে ২নং সড়কের ৪০ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
দুপুরে ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
জেইউ/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম প্রেস ক্লাবের সমস্যার সমাধান হবে গঠনতান্ত্রিক উপায়ে
- ২ জনতার জাগরণ: স্বাধীনতার পথে বাঙালির দৃঢ় অঙ্গীকার
- ৩ উত্তরায় অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি, অস্ত্রসহ গ্রেফতার ৩
- ৪ ইসলামের দুশমনরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ধর্মমন্ত্রী
- ৫ সরকারে থাকা অবস্থায় দুর্নীতি করিনি, কাউকে করতেও দেইনি: আসিফ নজরুল