জাপানে স্থানীয় সরকার পরিদর্শনে রাঙ্গা
জাপানের বিভিন্ন সমবায়ী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ৬ সদস্যের প্রতিনিধিদল জাপানের কোবে, কিয়োটো ও ওসাকার বিভিন্ন সমবায়ী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সোমবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।
পরিদর্শনকালে রাঙ্গা বলেন, জাপান বাংলাদেশের স্থানীয় সরকার ও সমবায়ী প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার হওয়ার জন্য জাপান সরকারকে আহ্বান জানান তিনি।
সফররত প্রতিনিধিদল টোকিও এবং এর আশেপাশের বিভিন্ন স্থানীয় সরকার ও সমবায়ী প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন শেষে ০৯ অক্টোবর দেশে ফেরার কথা।
আরএম/জেডএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যবসার কাজে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিললো যুবকের মরদেহ
- ২ নিরাপদ পয়ঃনিষ্কাশনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: মেয়র শাহাদাত
- ৩ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ
- ৪ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১, মাদক ও অস্ত্র উদ্ধার
- ৫ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী