মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ফাইল ছবি
শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঢাকার রাস্তায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অপরদিকে শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বেবি ট্যাক্সি/অটো রিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু, অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা রোববার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে যান চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরএমএম/এনএফ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ উদ্ভুত পরিস্থিতিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা
- ২ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দেখতে গেলেন বিমানমন্ত্রী
- ৩ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা
- ৪ জরুরি বৈঠক ডেকে যেসব পদক্ষেপ নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৫ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের উদ্যোগ নিলো মন্ত্রণালয়