ময়মনসিংহ জেলা ও বাকৃবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
সংগঠনে গতি আনতে ময়মনসিংহ জেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় ছাত্রলীগের দফতর সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।’
এমএইচ/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- ২ গণভবন নয়, সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলি
- ৪ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ মধ্যপ্রাচ্যের কয়েক দেশের আকাশসীমায় ভ্রমণ বন্ধ করলো বাংলাদেশ