এলিফ্যান্ট রোডে বহুতল ভবনে আগুন
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় ১০০/১৭ নম্বর এলিফ্যান্ট রোডের ১৮ তলা ভবনের নিচতলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাটা সিগনালের পাশে একটি ভবনে আগুন লেগেছে শুনে প্রথমে দুটি ও পরে আরেকটি ইউনিট পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।
এআর/আরএস/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ আরও চার মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ
- ২ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল
- ৩ গ্যাস সংকট নিয়ে তিতাসের সঙ্গে ইশরাকের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস
- ৪ পুলিশের শীর্ষ পদে বড় রদবদলের আভাস, মাঠ পর্যায়েও প্রস্তুতি
- ৫ স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নিতে আইপিডির আহ্বান