এক কোটি ২৯ লাখ ইঁদুর নিধন
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তত্ত্বাবধানে গত বছর এক কোটি ২৮ লাখ ৯২ হাজার ৯৩৩টি ইঁদুর মারা হয়েছে। গত বছর ইঁদুরের কারণে ৭২৪ কোটি টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নেয়। বুধবার রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইং আয়োজিত জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইং এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইঁদুর শুধু গ্রামের ফসলেরই ক্ষতি করে না, শহরে বৈদ্যুতিক তার এবং আসবাবেরও ক্ষতি করে। ইঁদুর কৃষকদের কষ্টার্জিত অনেক ফসল নষ্ট করে। তাই ইঁদুর দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল হান্নান। বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব কমল কান্তি ঘোষ ও সংস্থাটির পরিচালক আবুল কালাম আজাদ।
জেডএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১, মাদক ও অস্ত্র উদ্ধার
- ২ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৫ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল