বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত : জয়
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক বিদেশি হত্যাকেণ্ডে বিএনপি-জামায়াত জড়িত।’ বুধবার সন্ধ্যা পৌনে ৬ টায় তার ফেসবুক পেজে একথা লিখেন তিনি।
জাগো নিউজ পাঠকদের জন্য পোস্টটি হুবুহু তুলে ধরা হল, ‘খুব নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আমি জেনেছি যে বাংলাদেশে সাম্প্রতিক বিদেশি হত্যাকেণ্ডে বিএনপি-জামায়াত জড়িত। অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশি সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।’
এর আগে, রোববার এক সাংবাদ সম্মেলনে বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত থাকার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এআর/এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১, মাদক ও অস্ত্র উদ্ধার
- ২ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৫ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল