চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় মোহাম্মদ মফিজ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ভাটিয়ারীর বানুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজ ফৌজদারহাট গণি আহম্মদ মেম্বার বাড়ির মাহবুবুল হক সওদাগরের ছেলে। তিনি সিমা স্টিল মিলে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার সময় কাভার্ডভ্যান চাপায় মফিজের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।
আবু আজাদ/এসআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে
- ২ রাজধানীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪ রোজার সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৫ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ