রাজধানীতে ৪২ ছিনতাইকারী গ্রেফতার
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয় বলে শনিবার (২৯ ফেব্রুয়ারি) জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সূত্র বলছে, বেশ কটি চাঞ্চল্যকর ছিনতাই ও ছিনতাইকালে হত্যার মতো ঘটনার পর এ ৪২ জনকে ধরা হলো।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জাগো নিউজকে জানান, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এইচএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত