ঢাকার পয়ঃনিষ্কাশনে ১৭০ মিলিয়ন ডলার ঋণ ছাড় করল বিশ্ব ব্যাংক
ঢাকা শহরের পয়ঃনিষ্কাশন উন্নয়নের জন্য ১৭০ মিলিয়ন ঋণ ছাড় করেছে বিশ্ব ব্যাংক। ১ দশমিক ৫ মিলিয়ন ঢাকাবাসী এর সুবিধা পাবে বলে দাবি করেছে বিশ্ব ব্যাংক। গতকাল শুক্রবার (২০ মার্চ) এই ঋণ ছাড় করা হয়।
শনিবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস।
সূত্র জানায়, ঢাকার স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্পে এ ঋণ প্রদান করা হচ্ছে। এর আওতায় ৫০ হাজার পরিবারকে নতুন পয়ঃনিষ্কাশনের সংযোগ প্রদান করা হবে।
বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি টেম্বন বলেন, ‘প্রায় ৩ দশমিক ৫ মিলিয়ন নিম্ন আয়ের মানুষ ঢাকায় বাস করে। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকেন নারীরা। এই প্রকল্প ঢাকাবাসীর স্যানিটেশন নিশ্চিত করবে। যা দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি কমাবে।’
৪ বছরের গ্রেস দিয়ে ৩৪ বছরে বিশ্ব ব্যাংকের এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশকে। এই প্রকল্পের আওতায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকার ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে ১৭০ মিলিয়ন ঋণ নেবে দেশ এবং সরকার দেবে ১৪৩ মিলিয়ন টাকা।
পিডি/এফআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ যুদ্ধ কারও জন্যই লাভজনক নয়: ড. খলিলুর রহমান
- ২ নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু
- ৩ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ৪ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৫ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী