খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ইফতারের আমন্ত্রণ
১৭ জুলাই গণভবনে রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের হাতে ইফতারের দাওয়াতের কার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা আখতার হোসেন।
এর আগে ২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া। বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়া ওই ইফতারের আয়োজন করেন। তবে প্রধানমন্ত্রী তাতে যোগ দেননি।
সর্বশেষ - জাতীয়
- ১ নারী হয়রানি প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হবে বিশেষ সেল
- ২ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৩ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা
- ৪ ৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার
- ৫ চোর বা ডাকাত ধরা পড়লে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না