ত্রাণ চুরি করলে প্রয়োজনে মোবাইল কোর্টে তাৎক্ষণিক বিচার
চলমান পরিস্থিতিতে সরকারের দেয়া সহায়তা ত্রাণ কর্মসূচিতে কেউ চুরি করলে প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখের বিষয় কয়েকটি খবর এসেছে। আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। সেই সহায়তায় যারা অনিয়ম-দুর্নীতি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিচার করা হবে।
এইউএ/এসআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির
- ২ আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না: ধর্মমন্ত্রী
- ৩ ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য
- ৪ সার্কের পুনরুজ্জীবনে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত শামা ওবায়েদের
- ৫ ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের চেয়ারম্যানকে অব্যাহতি